মালদা

গোপন সূত্রের খবর পেয়ে পুলিশের অভিযান, ধৃত তিন জুয়াড়ি

গোপন সূত্রে খবর পেয়ে তিন জন জুয়াড়িকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। মালদার কালিয়াচক থেকে আবার গ্রেফতার তিন জুয়াড়ি। জানা গেছে, ধৃতরা হল কালিয়াচক থানার বুধিয়া গ্রামের বাসিন্দা ইসমাইল সেখ, সেনাউল সেখ ও নয়াগ্রামের বাসিন্দা মুক্তাদার সেখ। জানা যায়,শুক্রবার গভীর রাত্রে  কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন বাবুরহাট এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি গোপন ডেরা থেকে তিন জন জুয়াড়িকে গ্রেফতার করে। বাকি চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হয়েছে ২৫২৫ টাকার বোর্ডমানি। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।  
https://www.youtube.com/embed/KGe1QuLgyrs